দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২০ রাত ১০:১৫
৭৮৬
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে স্ত্রীকে গোপনে তালাক দিয়ে অবৈধভাবে ঘর-সংসার করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে সোমবার দৌলতখান রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গৃহবধূ জেসমিন বেগম। সংবাদ সম্মেলনে জেসমিন বলেন, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ২ নং ওয়ার্ডের বাসিন্দা ওবায়দুল হকের ছেলে রিপনের সঙ্গে পারিবারিকভাবে গত ১০ -০১-২০০৫ ইং তারিখ ৫০ হাজার টাকার দেন মোহরে তার বিয়ে হয়। জেসমিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিযনের রফিকুল ইসলামের মেয়ে জেসমিন বেগমের সাথে । বিবাহর পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। বিবাহের কিছুদিন পর রিপন বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্ব›দ্ব-সংঘাত লেগেই থাকতো। প্রায়ই জেসমিনকে মারধর করা হতো। স্বামীর অবৈধ কর্মকান্ড ও নির্যাতনের বিষয়ে গত ১১-১২-২০১৭ ইং তারিখে জেসমিন দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। সালিশে মুচলেকা দিয়ে স্ত্রীকে ঘরে তুলে নেয় রিপন। গত কয়েক দিন আগে স্ত্রী জেসমিনকে স্বামী রিপন জানায় তাকে ১-২-২০১৭ ইং তারিখে তালাক দেওয়া হয়েছে। তালাকের বিষয়টি গোপন রেখে ৩ বছর ধরে রিপন আমার সাথে সংসার করেছে। আমার দুটি সন্তান । সন্তান দুটির মুখের দিকে তাকিয়ে শত নির্যাতনের পরেও সংসার করতে চেয়েছি। এখন এ সন্তান দুটি নিয়ে আমি কোথায় যাবো? সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি লম্পট স্বামী রিপনের বিচার দাবী করছি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত