অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে চালঞ্চল্যকর রশিদ হত্যা মামলায় ১৪ আসামীর যাবজ্জীবন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২০ রাত ১১:০৩

remove_red_eye

৭২৪

এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের চালঞ্চল্যকর আঃ রশিদ (৬৫) হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে ১৪ জনের যাবজ্জীবন ও ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  রবিবার (১৫নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এই রায় প্রদান করেন। এসময় দন্ড প্রাপ্ত ৩ আসামী পলাতক ছিলেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ২০১৩ সনের ৩০ মে লালমোহন ও চরফ্যাশন সিমানাবর্তী ওসমানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আঃ রশিদকে বাড়ি ফেরার পথে আসামীরা উপর্যুপরী কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. হানিফ চরফ্যাশন থানায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। র্দীঘ দিন মামলা চলার পর স্বাক্ষ প্রমান গ্রহনের পর বিজ্ঞ বিচারক হত্যা মামলার ১৮ আসামীর মধ্যে ১৪ জন আসামীকে যাবজ্জীবন  রায়  প্রদান করেন। এছাড়া ৪জন কে বেকসুর খালাস দেন। এ  সময় আদালতে ১১জন উপস্থিত ছিল।  
দÐপ্রাপ্ত আসামিরা হলেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলাউদ্দিন(৪৫), শাহাবুদ্দিন(৪৫) ও আঃ জলিল(৪৫), জাহানপুর ইউনিয়নের মো. কাঞ্চন মিস্ত্রী (৫৫), কাঞ্চন পাটওয়ারী (৬০), বাসু ওরফে বসু মাঝি(৪৫), ফজলে করিম(৪৫), ছাদেক মাঝি (৪৫), আঃ রহফ ওরফে হক মুন্সী (৫০) সহদর দুই ভাই মো. সিরাজ হাওলাদার(৪৫) ও সামসুদ্দিন হাওলাদার(৪৭) এবং লালমোহন উপজেলা রমাগঞ্জ ইউনিয়নের আবুল বাশার(৬০) নুরহোসেন(৪৫), নোমান(৩০)। এছাড়া বেকসুর খালাস পেয়েছেন হাজী মো. ইউনুছ পাটওয়ারী (৮৫), ঈমাম হোসেন(৩৫), এছহাক মাঝি(৭০), আবু বকর ওরফে টিটু(৫৫)।আসামীদের মধ্যে আবুল বাশার, নুরহোসেন, নোমান পলাতক রয়েছে।  
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. আমিনুল ইসলাম সরমান বলেন, ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের পর এই প্রথম রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন সাজার রায় দেওয়া হয়।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...