বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২০ রাত ১০:২৬
৮০৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মোহনা টিভি দর্শক ফোরাম, ভোলার আয়োজনে, র্যালী, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলায় বে-সরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোলা প্রেস ক্লাবের হল রুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ইউনুস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা গোয়েন্দা বিভাগ (ডিবি)র অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম, ভোলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। এসময় ভোলার পেশাদার বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত ১১ বছর যাবৎ মোহনা টেলিভিশন মানুষের সেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যার কারণে মোহনা টেলিভিশন বর্তমানে ভোলার দর্শকদের কাছে একটি জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তারা মোহনা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জসিম রানাকে আগামী দিনগুলোতে অপরাধ, জনদূর্ভোগ, উন্নয়নসহ বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ সংগ্রহের জন্য পরামর্শদেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ভোলার স্বাধীন বাংলা ব্যান্ড দলের পরিচালক জসিম রানা ও অন্যান্য শিল্পীরা।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত