অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তোফায়েল আহমেদের পক্ষ থেকে দুর্গাপূজা মন্ডপে অনুদান বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৯ রাত ০৮:৫৩

remove_red_eye

৭৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ভোলায় শারদীয় দুর্গাসোৎসবের সহযোগিতায় মন্ডপগুলোতে আর্থিক অনুদান দিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার তার পক্ষে প্রতিটি পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানান নেতারা। এ ছাড়া মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। জেলা সদরের ২৫টি দূর্গা পূজা মন্ডপ ও ৩টি শ্যামা পূজা মন্ডপকে অনুদান দেয়া হয়। এ ছাড়া ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের পক্ষ থেকে দৌলতখানে ৬টি, বোরহানউদ্দিনে ২০টি মন্ডপে অনুদান দেয়া হয়। জেলার অপর তজুমদ্দিন উপজেলায় ১২, মনপুরায় ৯টি, লালমোহনে ১৮টি ও চরফ্যাশনে ১৭টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। জেলার ১০৭টি মন্ডপের জন্য সরকারিভাবে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিমন্ডপের জন্য ২ হাজার টাকা করে বরাদ্দ দেন জেলা পরিষদ চেয়ারম্যান। পৌর এলাকার পূজামন্ডপগুলোতে মেয়রদের পক্ষ থেকেও অনুদান দেয়া হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...