অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২০ রাত ১০:০৩
৭৫৬
অচিন্ত্য মজুমদার: ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ফের জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে ভোলার জেলেরা। তবে জেলেরা মাছ শিকারে নদীতে নামলেও তারা আশানুরূপ ইলিশ পাচ্ছেন না। ফলে তারা হতাশ হয়ে পড়েছে। পাশাপাশি বেমি দাম দিয়ে ইলিশ কিনতে হচ্ছে ক্রেতা এবং আড়তদারদের।
সরেজমিনে জেলার বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা গেছে, একের পর এক নৌকা নিয়ে জেলেরা ঘাটে ভিরছে। রাতভর মাছ শিকার করে কাঙ্খিত ইলিশ না পাওয়ায় মাছ বিক্রি করেও লোকশান গুনতে হচ্ছে তাদের। আর যে ইলিশ ধরা পড়ছে এর মধ্যে এখনও ৩০ শতাংশ মা ইলিশ রয়েছে। এসব মাদের দামও আকাশছোঁয়া।
এসময় তুলাতলী মাছ ঘাট এলাকার জেলে শফিক মাঝি সাথে কথা হয়। তিনি জানান, তার ৮ জন ভাগিদারসহ ৬ হাজার টাকার তেল ও খাবার নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেলে যে মাছ পেয়েছেন তা বিক্রি করে খরচ বাদ দিয়ে ২০০ টাকা ভাগে পড়েছে। একই কথা বলেছেন রতন মাঝি ও হোসেন মাঝি।
ভোলা সদর উপজেলার ইলিশা মাছ ঘাটের মাছ ব্যবসায়ী জামাল বেপারী জানান, এখন এক কেজি বা ১১০০-১২০০ গ্রাম ওজনের ইলিশের হালি ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা, ৭০০-৮০০ গ্রামের ইলিশ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং ৩০০ থেকে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় ঘাটে বিক্রি হচ্ছে। এ দামের ইলিশ কেনা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে থাকলেও কিছু করার নেই। মাছ কম, তাই দাম বেশি। আর কম ইলিশ থাকায় মাছঘাট ও আড়তগুলো এখনও সরব হয়ে ওঠেনি বলে জানান তিনি।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ বছর জেলেদের সচেতনতা ও ভিজিএফএর চাল ঠিক সময়ে বিতরণ করায় মা ইলিশ রক্ষার অভিযান প্রায় শতভাগ সফল হয়েছে।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে উপকূলীয় জেলা ভোলার নদ-নদীতে ইলিশ ধরার ওপর গত ১৪ অক্টোবর থেকে সরকারের এই নিষেধাজ্ঞা শুরু হয়। এ সময়টাতে ইলিশ পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ ছিল। সরকারিভাবে নিবন্ধিত জেলেরা নিষেধাজ্ঞাকালীন ২০ কেজি করে চাল পেলেও এ কয়টা দিন পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে কেটেছে জেলেদের সংসার।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক