মুহাম্মদ শওকাত হোসেন
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৮
১৮
মুহাম্মদ শওকাত হোসেন : দ্বীপ জেলা ভোলার অন্যতম প্রথিতযশা সাংবাদিক মরহুম হাবিবুর রহমান। সেই পাকিস্তান আমলের শেষের দিকে যখন তৎকালীন ভোলা মহাকুমায় সাংবাদিকতার ছোঁয়া লাগে তাদের অন্যতম ছিলেন তিনি। আমি যখন পরাণগঞ্জ স্কুলের ছাত্র তখনই ভোলার ৩-৪ জন সাংবাদিকের নাম শুনতাম এবং সেই নামগুলো এখনো আমার কানে বাজে। তারা হলেন সর্ব জনাব “তাহের সাংবাদিক”, “হাবিব রিপোর্টার” প্রমুখ। এই নামেই তারা মানুষের কাছে খ্যাতি ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
১৯৭০ সালের ১২ নভেম্বরে শতাব্দীর ভয়াবহ সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ভোলার কয়েক লক্ষ মানুষ প্রাণ হারায়। হাবিব ভাই তখন সে আমলের প্রভাবশালী পত্রিকা পূর্বদেশ এর ভোলার সংবাদদাতা। বন্যার ক’দিন পরে তার পাঠানো সংবাদ তৎকালীন পূর্ব পাকিস্তান শুধু নয় সারা বিশ্বের মানুষের কাছে বিশ্ব ইতিহাসের এই ভয়াবহ শোকের সংবাদটি তুলে ধরেছিল। ওই সংবাদে বিশ্বব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল। পাকিস্তান সরকার নড়েচড়ে বসে ছিল। সারা বিশ্ব থেকে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এসে ভোলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। এ সংবাদের জন্য তিনি জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে দীর্ঘকাল তিনি রেডিও বাংলাদেশের ভোলার প্রতিনিধি হিসেবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকা প্রকাশ করেন। আমৃত্যু তিনি ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজকের দিনে সাংবাদিক নাম শুনলে অনেকে আঁতকে ওঠেন কিছু হলুদ সাংবাদিকের জন্য। যেসব অপ সাংবাদিকরা সাংবাদিকতাকে ব্যবহার করে মানুষকে জিম্মি করে বিভিন্নভাবে টু পাইস ইনকাম করে। হাবিব ভাইরা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তাদের সম্পর্কে এ ধরণের কোন অভিযোগ কেউ করতে পারেনি। তাই তিনি দেশের সাংবাদিকতার ইতিহাসে একজন সৎ সাংবাদিক হিসেবে সকলের শ্রদ্ধা অর্জন করেছেন। তার ইন্তেকালে ভোলার সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারিয়েছে। আমি পরম করুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবাওে তার রুহের মাগফিরাত কামনা করছি।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত