ফারজানা হাবিব শান্তু
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪
২৪
॥ ফারজানা হাবিব শান্তু ॥
২১ শে নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় ফোন এলো ভাইয়ার, ভাইয়া বলও, আব্বুর শরীর খারাপ। আমার বাসার কাছে ইউনিটি ক্লিনিকে শরীফ ডাক্তারকে দেখাবে। আব্বু আমার বাসার কাছে আসছেন শুনে ভালো লাগল, আবার চিন্তাও হলো। তাই আব্বুর ছোট জামাইকে নিয়ে আমি গেলাম ইউনিটি ক্লিনিকে। ডাক্তার দেখানো শেষ করে চলে যাবার সময় নোমানকে বললো, আমাকে যেন মাথা ব্যাথার জন্য একজন মেডিসিন বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখায়। আরও অনেক কথা। বুঝতে পারিনি এগুলো যে তার শেষ বলে যাওয়া কথা। তারপর রাত হলো। ১২ টার সময় ফোন এলো আব্বু অসুস্থ, গাড়ি পাঠাতে বাসায়।
আবার সেই অস্থিরতা। হাসপাতালে এলো। কিন্তু কোন বেড খালি নেই। তাই প্রাথমিক চিকিৎসা নিয়ে আব্বুকে আমার বাসায় নিয়ে এলাম। কারণ আমার বাসা হাসপাতালের কাছে। আমি আব্বুকে দেখে এতো খুশি হলাম! খুব সকালে আব্বুর জন্য নাশতা তৈরি করলাম। এটাই আমার বাবার আমার বাসায় শেষ আসা। আমার হাতের রান্না করা খাবার শেষ বারের মতো খাওয়া। পরে মনে হয়েছে আল্লাহই আমার বাবাকে আমার বাসায় শেষ বারের মত আমার জন্য পাঠিয়েছেন। কারণ আব্বু অসুস্থ হওয়ার আগে আমাকে বলেছিল আসবেন।
সকালে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে চলে গেলেন বাসায়। তারপর সন্ধ্যায় আবার কথা হলো। রাতে আমাকে শেষ ফোন দিল।
বাবা হারানোর যন্ত্রনা এমন এক শূন্যতা যা শব্দে পুরোপুরি প্রকাশ করা কঠিন। এটি মাথার ওপর থেকে ছায়া সরে যাওয়া। চেনা আশ্রয় হারানো এবং জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে এক গভীর নিঃসঙ্গতা অনুভব করার নাম।
আমার বাবার চলে যাওয়ার আজ এক বছর পূর্ণ হলো। আমার বাবা মারা গেছেন আজও আমরা তা ভুলতে পারি না। বলি আব্বু চলে গেছেন আর ভাবি আব্বু আছে আমাদের সাথে সর্বক্ষণ।
আব্বু সব সময় আমাদের দুই বোনকে রাতে ফোন করতেন। কারন তিনি জানতেন মেয়েরা চাকরি করে, খুব ব্যস্ত থাকে। যেদিন বাসা থেকে শেষ হাসপাতালে যাবেন সেদিনও যাবার আগে আমাকে ফোন করেছিলেন। তার নাতি নাতনির ভর্তি পরীক্ষা নিয়ে খুব চিন্তিত ছিলেন। সেই পরীক্ষা আজ এলো, কিন্তু আমার সেই বাবাটা আজ নেই। এটাই ছিলো আমার ফোনে তার শেষ ফোন। শেষবারের জন্য মা ডাকা। আব্বু ফোন করেই বলতেন, ‘ কিরে মা , কেমন আছিস?” আর কেউ আব্বুর মত ফোন করে বলেনা - মা কেমন আছিস”?
কি করে ভুলব তোমায় আব্বু। তুমি আমাদের আত্মার সাথে মিশে আছো এবং থাকবে অনন্তকাল। তুমি আমাদের প্রাণ ছিলে। এক সময় তুমি থাকবে না এটা কখনও মাথায় আসেনি। আজ কি করে থাকি জানিনা। খুব কষ্ট হয় বুকের ভেতর। তোমার কথা মনে পড়লেই চোখে শুধু পানি আসে।
আব্বু তোমার স্পর্শ আজও যেন আমার হাতে লেগে আছে। তোমার শরীরের ঘ্রাণ আমি আজও পাই। কত স্মৃতি, কত কথা ! আমাদের সব কিছুই ছিল তোমাকে ঘিরে। তুমি ছিলে আমাদের বন্ধুর মতো। যত কথা ছিল সব তোমাকে বলতাম। কোথায় হারিয়ে গেলে আব্বু ? আবার যদি তোমাকে ফিরে পেতাম . . . ।
আমার প্রতিটি মোনাজাতে আব্বু তুমি আছো। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আল্লাহপাক আমার বাবাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন! আমিন।
লেখক: ছোট কন্যা,শিক্ষক,দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ,ভোলা।
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত