অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


জীবনে যখন উপলব্ধি করতে শিখলাম, ঠিক তখনই তুমি নেই


সিয়েনা তাসকিয়া পূণ্য

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১

remove_red_eye

২৩

সিয়েনা তাসকিয়া পূণ্য : দাদা। শব্দটি বলে আর কখনো কাউকে ডাকতে পারবো না। পাবো না সেই আনন্দ। জীবনে যখন উপলব্ধি করতে শিখলাম, ঠিক তখন তুমি নেই, দাদা। তোমার স্মৃতি যেন আজও জীবিত। এই তো সেদিন, আমাকে স্কুলে নিয়ে যাবে বললে, তারপর.... তুমি নিজেই চলে গেলে। সেদিনও দুপুরে আশা ছিল, ছিল মিষ্টি রোদ, ছিলো তোমার ফিরে আসার অপেক্ষা, কিন্তু বুঝতে পারিনি মাত্র কয়েক মূহুর্তে কি হবে? তোমায় নিয়ে বললে এ কথা শেষ হওয়ার নয়। এখনও যখন খেতে বসি, তোমার চেয়ারটা খালি, ঠিক আমার সামনে। আজও তোমার ওয়ালেট, চশমা, ঘড়ি, মোবাইল সব আছে। ওয়ালেটটা আমি মাঝে মাঝে দেখি, তোমার কথা খুব বেশি মনে পড়লে দাদুর কাছে যাই।
আমায় বোধহয় তুমি বেশি  ভালোবাসতে, যখন ছোট ছিলাম, মা পড়তে বসালে, তুমি নিয়ে যেতে, বলতে “এখনই এতো কিসের পড়া...” । একটু বড় হতেই নিজে আমার পড়ার তদারকি করতে। তখন বলতে,”আমার নাতিনের গ্রামার যেন স্ট্রং হয়, ওইটাই ইংরেজির আসল ভীত”। বাবা যখন অসুস্থ, মধ্যরাতে একবার হাসপাতালে নেওয়া হলো, তখন তোমাকে সবচেয়ে বেশি দূর্বল দেখেছিলাম। সেদিন তুমি অনেক কেঁদেছিলে। বাবাকে যে তুমি ভালোবাসো তা জানতাম, কিন্তু সেদিন, একজন বাবার ছেলের জন্য অকৃত্রিম এক ভালোবাসার প্রকাশ দেখেছিলাম। এসব নিয়ে কখনো ভাবিনি আগে, যখন শূন্যতা অনুভব হলো, তখন বুঝতে পারলাম।
আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি, একদিন স্কুল থেকে ডিসি অফিসের একটা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেলাম। কবিতায় প্রথম হয়েছিলাম। সেটা ছিল শিশু দিবস উপলক্ষে, ১ম হওয়ায় ডিসি শিশু দিবস সম্পর্কে ও শিশুদের সম্পর্কে আমাকে কিছু বলতে বলেন। সাথে ছিল বাবা, আর তুমি অতিথিদের আসনে, অবশ্য তখনও আমি জানতাম না তুমি সেখানে উপস্থিত আছো। আমি একটি উপস্থিত বক্তব্য দিলাম, যা জানতাম তা, ডিসি সাহেব কথার প্রতিউওর করলেন। একটা ছোট কথোপকথন হয়েছিল। ঠিক তখন, পাশ থেকে কেউ বলে উঠল,”ওতো হাবিব ভাইর নাতিন”। তোমার মুখে একরাশ আনন্দ। আমিও দেখলাম। ডিসি আঙ্কেল বললেন,”দাদার মতো নাতিন ও ভালো কথা বলতে পারে”। সেদিন খুব ভালো লেগেছিল, পুরস্কার নেওয়ার সময় ডিসি আঙ্কেল তোমাকে টেনে নিয়ে বললেন,”দাদা-নাতিন একসাথে দাঁড়ান”। বাবা ছবি তুলেছিল।
করোনার সময়, তখন কিছু করার নেই, খেয়াল করলাম আমাদের নিজেদের পত্রিকা আছে। মজার ছলে কাগজ দিয়ে একটা পত্রিকা বানালাম, নাম দিলাম “আনন্দবাজার পত্রিকা”। কয়েকটি ছোট ছবি, আর লেখা। মাকে দেখালাম। মা নিয়ে গেলেন বাবার কাছে, বাবা এতো খুশি হলেন যে তোমাকে দেখালেন। তুমি খুব মনোযোগ দিয়ে দেখলে, হাসিমাখা মুখ। তারপর বললে, ”আর কোনো চিন্তা নাই, আমার নাতিন লিখছে”। এগুলো শুধুই এখন স্মৃতি, যখন তোমাকে নিয়ে ভাবি তখন এসব মাথায় আসে।
তুমি অনেক ভালোবাসতে, সেই ভালোবাসা বুঝতে পেরে যখন তোমার জন্য কিছু করবো ঠিক তখন..... তুমি নেই। আজও ভাবতে পারি না। কীভাবে কী হলো! আমি তো আমার সুস্থ দাদাকে রেখে ঘুমিয়েছিলাম, আর তারপর, দীর্ঘ শ্বাস।

একটা দুঃখ আছে আমার, তোমাকে শেষ বার না দেখার। তা একটু কমাতে, সেদিন কাছে থেকে দেখে, ছুয়ে দিয়েছিলাম। কারো মৃত্যুর সময় যে মাইকিং করে, সেখানে যখন তোমার নাম শুনলাম, তখন যেন দুনিয়ার সবকিছু মিথ্যা মনে হয়েছিল।
ঈদের সময় আমাদের বাসার সব সময় একটা বিশেষ আয়োজন হয়- সুন্দর করে সেজে, নতুন জামা পওে  সবাই একসাথে ছবি তোলা। এই বিষয়ে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। তবে তোমার আর মায়ের উৎসাহ যেন খুব বেশিই থাকতো। হয়তো আজও ছবি হয়, কিন্তু সেখানে থাকে না এক উজ্জ্বল মায়াভরা হাসি।
আজ ১ বছর তুমি নেই, আসলে এটা নিয়ে ভাবি না, ভাবলে মনে হয় মিথ্যা। কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না। তুমি বেঁচে আছো, তুমি থাকবে, আমাদের মাঝে।
কবি জীবনানন্দ দাশের কবিতার মতো, তোমার ব্যবহৃত জিনিস, তোমার জামা-কাপড়, তোমার প্রিয় খাবার, প্রিয় রং - এ সবই যেন তোমার প্রতিনিধিত্ব করে। তুমি কখনোই যাওনি, যাবে না, তুমি এখানেই আছো।

তুমি আমাকে তোমার যোগ্য উওরসূরি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলে। চেয়েছিলে নিজের মতো তৈরি করতে। তুমি নেই, তাতে কি হয়েছে?  তোমার কথা আজও আছে, আমি তা রাখতে চেষ্টা করবো, পাশে আছেন মা ও বাবা। আল্লাহ তোমাকে রক্ষা করুন, সাহায্য করুন! আমিন!

 

[লেখক: মরহুম এম হাবিবুর রহমানের নাতনী ]


মো : ইয়ামিন



জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...