নীহার মোশারফ
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৫
২৫
নীহার মোশারফ : মানুষ চেনা যায় তার কর্মে। আচার-আচরণে। বাইরের অবয়ব দেখে কখনই বোঝা যায় না মানুষটি কেমন। একটি উর্বর দ্বীপজেলায় কত মানুষ এসেছেন। চলেও গেছেন। এখানে জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী। লেখক-সাংবাদিক, রাজনীতিক। কেউ কেউ বেঁচে আছেন। কেউ কেউ চলে গেছেন পরজগতে। এটাই নিয়ম। ‘জন্মিলে মরিতে হইবে’। ভয় কীসের? মানুষ তো তার কর্মের ফল পৃথিবীতে রেখে যান। সেই ফল থেকে ঘ্রাণ ছড়াতে থাকে। নতুনেরা অনেককিছুর শিক্ষা নেয় প্রবীণদের থেকে। এসব কথা একজন সাংবাদিকের জন্য বললাম, যিনি আমাদের খুব আপনজন ছিলেন। ভোলা জেলার তৃণমূল সাংবাদিকতার ছিলেন পথিকৃৎ ।
সাংবাদিক হাবিবুর রহমান। তিনি আমাদের মাঝে আছেন। এবং বেঁচে আছেন। গুণিজনরা কখনো মরেন না। তারা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। আমার দেখা ভোলা জেলার প্রথম সারির আঞ্চলিক পত্রিকা ‘বাংলার কন্ঠ’র সম্পাদক হাবিবুর রহমান ছিলেন এক অনন্য মানুষ। তুখোড় সাংবাদিক। সদালাপী। অত্যন্ত কোমল হৃদয়ের। তিনি মানুষের সঙ্গে হেসে কথা বলতেন। মানুষদের ভালোবাসতেন। নিখাদ ব্যক্তিত্বের ছিলেন তিনি। মানুষ কাকে বলে? যার ভেতরে মানবিক দেওয়াল ও প্রেমের অরণ্য আছে সেই তো মানুষ। হাবিবুর রহমান অনেক গুণের অধিকারী ছিলেন। তাকে আমি জানতাম না। এ বিষয়ে আমাকে সাহায্য করেছেন আরেক গুণিজন। ভোলার পরানগঞ্জের নাজিউর রহমান কলেজের সম্মাননীয় সহযোগী অধ্যাপক ও সাংবাদিক জুন্নু রায়হান। তিনি একাধারে মানুষ গড়ার কারিগর ও সদা হাস্যরসিক মানুষ। তিনিই আমাকে একদিন হাতে ধরে বাংলার কন্ঠের অফিসে নিয়ে যান। হাবিবুর রহমানের পাশে বসতে দেন। শুরুতেই তার পাশে বসে আমার যা মনে হয়েছিল তিনি সাধারণ কেউ নন, মানব চরে জেগে ওঠা এক বিশাল বৃক্ষ।
পৃথিবীতে এত বড় প্রলয়ংকরী ঝড় সম্ভবত আর কোথাও হয়নি। যা ১৯৭০ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলার ওপর দিয়ে বয়ে গেছে। এমন নির্মম ঘটনা ইতিহাসে বিরল। ভোলার মনপুরায় বানের জলে ভেসে গেছে হাজার হাজার মানুষ, গরু, ছাগল। ভোলা দ্বীপের সর্বস্ব নিয়ে গেছে অশান্ত ঝড়। কত মানুষের ঘরের চাল, পুটলিভরা অলংকার, তৈজসপত্র, গবাদি পশু ভেসে গেছে অথৈ পানিতে। কেউ হারিয়েছে বুকের ধন। আবার নববধূর শাড়ির আঁচলে ভেসে গেছে অতৃপ্ত সুখ। সেসব দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন রিপোর্টার হাবিব। যিনি সবার কাছে এক নামে পরিচিত ছিলেন। সেদিন তার রিপোর্ট ও তোলা ছবিতে মুহূর্তের মধ্যে খবর হয়ে যায় সারা দুনিয়ায়। ভোলার জলোচ্ছ্বাসের খবর ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানতে পারে বিশ্ব নেতারা। সেদিনের খবর পৃথিবীর মানুষদের জানাতে দুঃসাহসিক ভূমিকা পালন করেছিলেন হাবিবুর রহমান। তিনি ভোলার প্রান্তিক মানুষের সংবাদ পত্রিকার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতে আজীবন চেষ্টা করে গেছেন। সংবাদ সংগ্রহের প্রয়োজনে ছুটে গেছেন ভোলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি মিশেছেন সব শ্রেণির মানুষের সঙ্গে। সঙ্গ দিয়েছেন শিশুদেরও। ভোলা জেলার আইকন ছিলেন তিনি। ভোলা প্রেসক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন সবসময়। হাত খুলে মানুষের জন্য খরচ করেছেন। মানুষকে সম্মান করেছেন। কাউকে তিনি ছোট করে দেখেননি। বেঁচে থাকাকালীন পেয়েছেন অনেক সম্মাননা। এখানেই শেষ নয়, তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। হায়নাদের থেকে ছিনিয়ে এনেছেন লাল-সবুজের পতাকা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি কখনো নিজেকে নিয়ে অহংকার করেননি। শুধু মহামূল্যবান ‘স্বাধীনতা’ শব্দাটি বুকে লালন করেছেন। যেদিন তিনি দুনিয়ার ব্যস্ততা থেকে অবসর নিলেন সেদিনও তার বুকের ওপর লাল-সবুজের পতাকা দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে চিরবিদায় দিলেন ভোলার মানুষ। তিনি দেশের শ্রেষ্ঠ সম্পদ। সংবাদের রানার ছিলেন তিনি। অল্প দিনের পরিচয় হলেও আমি খুব কাছাকাছি হয়েছিলাম তার। এ আমার পরম পাওয়া। মুসার লাঠি ছুঁতে পারিনি ঠিক, তাকে ছুঁয়েছি অদৃশ্য হাত দিয়ে। যে চোখ হেঁটে চলে অনেক দূর সেখানেই তার অবয়ব খুঁজে নিতে নিরন্তর চেষ্টা করে যাব। পৃথিবীর নানা গন্ধে মানুষ নিঃসঙ্গতার ঋণ শোধ করে। তার কোনো ঋণ নেই। তিনি মানুষদের দিয়েছেন, নেননি কিছুই। তিনি ভোলার তৃণমূল সাংবাদিকতাকে অনেক উচ্চে তুলে ধরেছেন। নৈঃশব্দে ঝরে যায় পাতা, অথচ জীবনের খাতায় তিনি লিখে গেছেন একটি বাংলাদেশের গল্প। তিনি দূরের কেউ নন। সময়ের শ্রেষ্ঠ সন্তান একজন হাবিবুর রহমান। প্রতিদিন বুক ভেঙে যে খবর আসে তাতে প্রশান্তি নেই। কিন্তু রিপোর্টার হাবিরের নাম নিলেই আলোয় আলোকিত হই। যেন আকাঙ্ক্ষার ফুলের মতোই পাপড়ি মেলি। যেখানে গভীর নিদ্রায় রাত তার, সেখানেই এক আকাশ জ্যোৎস্না ঘিরে রাখুক তাকে। ভালো থাকবেন ইতিহাসের সূর্যসন্তান, অবারিত সুখের আঙিনায়।
[ লেখক: কবি ও কথা সাহিত্যিক ]
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত