লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩
৮৬
লালমোহন প্রতিনিধি : ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলার লালমোহন উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ধাপে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রথম ধাপের নির্বাচনের তালিকায় রয়েছে লালমোহন, ফরাজগঞ্জ, পশ্চিম চরউমেদ, মোতাহার নগর, কালমা, চরভূতা ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ।
অন্যদিকে, উপজেলার বদরপুর ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের মেয়াদ পূর্ণ না হওয়ায় সেখানে ২০২৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে প্রথম ধাপে নির্বাচন হতে যাওয়া সাতটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নির্বাচনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা নিজেদের অবস্থান শক্ত করতে স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও গণসংযোগ বাড়াচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও নির্বাচনকেন্দ্রিক তৎপরতা বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী, ভোটার ও সচেতন মহল এখন নির্বাচনসংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত