অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৯

remove_red_eye

২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভোলায় র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার ৪৮ নম্বর দক্ষিণ-পূর্ব দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজিইউএস) এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের উদ্যোগে নিরাপদ ডিম ও ডিমজাত পণ্যের পুষ্টিগুণবিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ। বক্তব্য দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজিইউএস) উপপরিচালক ডা. অরুন কুমার সিংহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহেতে শামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজিইউএসের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী, সহকারী কারিগরি কর্মকর্তা রিপর দাশসহ অন্যান্য কর্মকর্তা।

আলোচনা সভায় ডিমের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য গ্রহণ এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ডিম ও ডিমজাত পণ্যের গুণগত মান ও নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় শিশুদের ‘সকালে ডিম, রাতে দুধ আমরা হবো রাষ্ট্রদূত’ ছড়াটি শেখানো হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।