অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০

remove_red_eye

৩৫

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে  ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা শহরের মহাজনপট্টি  দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এর আগে ভোলা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি  ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন। 
সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো পরিকল্পিত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন। কোনো অপশক্তি যেন দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা যুবদল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও নবগঠিত জেলা যুবদলের কমিটি গঠন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেন নেতা কর্মীরা।