অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার শিক্ষানুরাগী জয়নাল আবেদীনের ছোট মেয়ে লিজা আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৬ রাত ১০:৪৭

remove_red_eye

৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের  বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জয়নাল আবেদীনের ছোট মেয়ে ফিরোজা আক্তার লিজা (লিজা) আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত (১৩ নভেম্বর) শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  । তিনি  নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘ দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তিনি মাসহ ভাই বোন ও পরিবারের সদস্যসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
পারিবারিক সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা এক মাস লাইফ সাপোর্টসহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত ১৪ নভেম্বর শনিবার মরদেহ ভোলায় পৌঁছানোর পর বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায়  ১৭ নভেম্বর মঙ্গলবার বাদ আসর ভোলার ছোট আলগীতে জয়নাল আবেদীন মাস্টার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার বড় ভাই দৈনিক আজকালের সহকারী সম্পাদক কবি মো. মাকসুদুর রহমান উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।