অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজার-বাল্কহেডসহ আটক-৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৬ রাত ১০:৩২

remove_red_eye

৪৯



১ লাখ ৫০ হাজার
টাকা জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কোস্ট গার্ডের অভিযানে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন থানাধীন দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার মো. মিলন হাওলাদার (৪৯), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. জামাল হাওলাদার (৪৫) ও মো. সাদ্দাম হাওলাদার (৩০), ভোলার বোরহানউদ্দিন উপজেলার মো. সোহেল (২৬) এবং চরফ্যাশন পৌরসভার মো. মহিউদ্দিন (৪৭)।
পরবর্তীতে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।