বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৬ রাত ০৯:৫১
২৫
বাংলার কণ্ঠ ডেস্ক ॥ ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাঈনুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গজারিয়া পশ্চিম বাজারের ইকবাল কাজীর দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সিফাত মাতব্বর ও মিরাজ মাতব্বরসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঈনুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলার নেপথ্যে আরও বেশ কয়েকজন ইন্ধনদাতা জড়িত রয়েছেন বলেও ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হামলার পরপরই মাঈনুদ্দিন পাটোয়ারী গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা আরো বলেন তার বাম কাদের সোলডারে হার ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আরো গভীর ক্ষত হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কোন আসামী আটক হয়নি বলে জানিয়েছেন লালমোহন থানার ওসি।
চরফ্যাশনে এক ইমামের বৃক্ষপ্রেম : নিজের সম্পদ বিক্রি করে গড়লেন সবুজ স্বপ্ন
ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান : দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার
দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী
বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার
ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত