অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ | ১লা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ রাত ০৯:২৯

remove_red_eye

৮১



সভাপতি জামাল, সম্পাদক পারভেজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ভোলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল সভাপতি এবং চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ সাধারন সম্পাদক, শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুছ শরীফ সাংগঠনিক সম্পাদক এবং মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারন সভায় উপস্থিত সকল সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। উল্লেখ্য মোঃ আনোয়ার পারভেজ ৯ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন।
শনিবার (১৪ নভেম্বর) মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জামাল এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রথমেই মৃত্যু শিক্ষকদের জন্য দোয়া পরিচালনা করেন দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মোঃ হোসাইন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। সদস্যদের উন্মুক্ত আলোচনা, নানা রকম সাংগঠনিক সিদ্ধান্ত, সম্পাদক ও বিদায়ী সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দ্বিতীয়পর্বে সংগঠনটির নির্বচন পরিচালনা অনুষ্ঠিত হয় নির্বাচন পরিচালনার আহ্বায়ক মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, সদস্য সিনিয়র শিক্ষক পরিতোষ চন্দ্র ও মুসরিন আক্তারের সমন্বয়ে।
জেলা প্রশাসক মহোদয়কে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা হলেন, পুলিশ সুপার মহোদয়, ভোলা প্রেসক্লাব সভাপতি/সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা সম্পাদক, সদর সম্পাদক, সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, মো. ইউনুছ আলী, সত্যেন্দ্র নাথ দত্ত, শ্যামল চন্দ্র দাস।
কার্যকরী কমিটির নির্বাচনে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয় সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ শরীফ, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। উল্লেখ্য চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ ৯ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মো. ইলিয়াছ, সহ সভাপতি মো. মুজিবুর রহমান জসিম, মুসরিন আক্তার, পরিতোষ চন্দ্র, নাসিমা বেগম, মাহাতাব উদ্দিন, যুগ্ন সম্পাদক মো. শহিদুল হক ও শাহজামাল নিরব, সহঃ অর্থ সম্পাদক মাওঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সরদার কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিহির লাল সুতার, সমাজ কল্যাণ সম্পদক মো. মিরাজ, উপঃ সমাজ কল্যাণ সম্পাদক শাখওয়াত হোসেন, ধর্ম সম্পাদক হাসান মাহমুদ, সংস্কৃতি সম্পাদক শান্তনু বিশ্বাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো.হেলাল উদ্দিন, সহ শিক্ষা ও গবেষনা সম্পাদক প্রমথ রঞ্জন দে,  ক্রিড়া সম্পাদক নুর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ তথ্য যোগাযোগ সম্পাদক আবিদ হোসেন, উন্নয়ন সম্পাদক মধু গোপাল,্ ত্রাণ বিষয়ক সম্পাদক বশির আহমেদ, ছাত্র বিষয়ক সম্পদক ন্যাশনাল দত্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাাহি সদস্য মো. বাবুল।









চরফ্যাশনে এক ইমামের বৃক্ষপ্রেম :  নিজের সম্পদ বিক্রি করে  গড়লেন সবুজ স্বপ্ন

চরফ্যাশনে এক ইমামের বৃক্ষপ্রেম : নিজের সম্পদ বিক্রি করে গড়লেন সবুজ স্বপ্ন

লালমোহনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থীর উপর অতর্কিত হামলার অভিযোগ

লালমোহনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থীর উপর অতর্কিত হামলার অভিযোগ

ভোলায়  নতুন কূপে গ্যাসের সন্ধান :  দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান : দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার

আরও...