অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ | ১লা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান : দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৫

remove_red_eye

৩২

শিল্পায়নের স্বপ্ন দেখছেন উপকূলবাসসী


হাসিব রহমান : দেশে যখন গ্যাসের সংকট ঠিক তখন ভোলায় আরো মজুদকৃত বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ রবিবার সকাল থেকে ভোলা নর্থ-৩ (Bhola North-3) কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।   এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাপেক্স। এদিকে একের পর এক কূপে গ্যাসের মজুদ পাওয়া ভোলায় শিল্প কলকারখানা গড়ে উঠার ক্ষেত্রে সম্ভাবনা দ্বার খুলেছ। এতে করে ভোলার মানুষের মাঝে নতুন আশার আলো দেখা দিয়েছে। তারা বলছেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে ভোলায় দ্রুত শিল্প কলকারখানা গড়ে তোলা হলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাপেক্স ১৯৯৫ সালে গ্যাসের আবিষ্কার করে। এর পর ধাপে ধাপে এ পর্যন্ত জেলার বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় ৩টি গ্যাস ক্ষেত্রে ৯টি কূপ খনন করে বিপুল পরিমান গ্যাসের মজুদ পাওয়া যায়। সর্বশেষে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার জাঙ্গালিয়া গ্ৰামে ভোলা নথ গ্যাস ক্ষেত্রের ৩ নং কূপ এ গত ৯ সেপ্টেম্বর খনন কাজ শুরু হয়। 
বাপেক্স জানান, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আজ রবিবার সকালে ৮টা ২০ মিনিটে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাপেক্সের ভোলা নর্থ-৩ (Bhola North-3) কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)এর অধীনে সিনোপ্যাকের মাধ্যমে 
কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পারফোরেশন সম্পন্ন হয় এবং ডিএসটির আগে পরীক্ষার স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল। ডিএসটি শেষে গ্যাস প্রবাহ ও কূপের চাপের তথ্য যাচাই করে ফলাফল পরে জানানো হবে বলে জানিয়েছেনবাপেক্স কতৃপক্ষ। ভোলা নর্থ-৩ নামের এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিষ্ঠানটি। কূপ পরীক্ষা (ডিএসটি) সম্পন্ন পরবর্তী গ্যাসের প্রবাহের পরিমাণ ও মজুদ সম্পর্কিত তথ্য নির্ধারিত হবে। এ নিয়ে ভোলা জেলায় মোট গ্যাস কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০ ।ভোলার ৯টি কূপে মোট গ্যাস মজুতের পরিমাণ রয়েছে ২ টিসি এফ । এর মধ্যে শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন বলেন, বাপেক্সের ৫ টি কূপ খনন প্রকল্পের আওতায় গত ৯ সেপ্টেম্বর তারিখে নথ -৩ কূপের খনন কাজ শুরু হয়। কূপ খনন কালে ৩টা স্তরে গ্যাসের অস্তিত্ব পরিলক্ষিত হয়।
প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে ভোলার নয়টি কূপের উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পে প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া গেলে এ সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে ভোলার মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুট।
এদিকে নতুন কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।তারা গ্যাস ভিত্তিক কলকারখানা গড়ে তোলা ও গ্যাসের ব্যবহার নিশ্চিত করার দাবি জানান।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস সাংবাদিকদের বলেছেন, নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া ইতিবাচক খবর। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে দেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা রাখবে। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন সচল রাখা ও অর্থনীতির চাকা এগিয়ে নেওয়া সহজ হবে। তাই দ্রুত ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে সরকারের উদ্যোগ চান তিনি।





চরফ্যাশনে এক ইমামের বৃক্ষপ্রেম :  নিজের সম্পদ বিক্রি করে  গড়লেন সবুজ স্বপ্ন

চরফ্যাশনে এক ইমামের বৃক্ষপ্রেম : নিজের সম্পদ বিক্রি করে গড়লেন সবুজ স্বপ্ন

লালমোহনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থীর উপর অতর্কিত হামলার অভিযোগ

লালমোহনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থীর উপর অতর্কিত হামলার অভিযোগ

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার

ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের  দ্বি-বার্ষিক সম্মেলন

ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন

আরও...