অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৯৪৪


দৌলতখান প্রতিনিধি : জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন ভোলার দৌলতখান উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্মসম্পাদক সাফিজল ইসলাম, প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।