অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সরকারি কলেজে ৫ শিক্ষা কর্মকর্তার যোগদান


ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ রাত ০৯:২১

remove_red_eye

১০০



রাফসান,ক্যাম্পাস প্রতিনিধি ॥ ভোলা সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫ জন নতুন কর্মকর্তা প্রভাষক পদে যোগদান করেছেন। ৪৫তম ও ৪৯তম বিসিএসের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ও পদায়ন পাওয়া এই কর্মকর্তারা কলেজে তাদের নিজ নিজ বিভাগে যোগদান করেন।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএস থেকে পদায়ন পেয়ে যোগদান করেছেন দুজন কর্মকর্তা। তারা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আল আমিন এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদুল হাছান।
এছাড়া ৪৯তম বিসিএস থেকে প্রভাষক পদে যোগদান করেছেন আরও তিনজন কর্মকর্তা। তারা হলেন—পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক রকি হোসেন এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক ইব্রাহিম ও মো. ইব্রাহীম।