অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


৬ দফা দাবিতে ভোলায় গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

১০০

দুই লক্ষ স্বাক্ষর সহ প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরা হবে


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতু নির্মাণকাজ দ্রুত শুরু করাসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলায় গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ভোলা নতুন বাজার প্রেসক্লাব চত্বরে আমরা ভোলা বাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা ভোলাবাসী’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আমরা ভোলা বাসী সংগঠন ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান আমরা ভোলা বাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশাররফ অমি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গন স্বাক্ষর কর্মসূচির ছয় দফা দাবি গুলো হচ্ছে:
  1.  ভোলা-বরিশাল সেতু নির্মাণকাজ শুরু করা,
  2. ভোলাবাসীর চিকিৎসার সুবিধার্থে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও ২৫০ শয্যা হাসপাতালটিকে আধুনিকীকরণ করা,
  3.  ভোলাকে স্থায়ীভাবে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা,
  4. ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন।
  5. গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পকারখানাসহ ভোলায় ইপিজেড গড়ে তোলা
  6.  ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
দিন ব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৬ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গন স্বাক্ষর করে তাদের প্রানের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আয়োজকরা জানান, আগামী কাল রবিবার থেকে ভোলা জেলা চরফ্যাশন উপজেলাসহ বিভিন্ন উপজেলা,হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে এবং ২ লক্ষ স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি সহ ভোলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবেন।
উল্লেখ্য, এই ৬ দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এলাকাবাসী। এর আগে ভোলা থেকে পায়ে হেঁটে ও নদী সাঁতরে ঢাকা পর্যন্ত লংমার্চ,মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তবে এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি।