বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৪
২০৫
আজ শনিবার সকালে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
হাসনাইন আহমেদ মুন্না : দক্ষিণের জেলা ভোলায় গত কয়েকদিন ধরে শুরু হয়েছে শীতের আমেজ। ভোরের শিশির ভেজা সবুজ প্রকৃতি শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। ভোরবেলা ও সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে উপকূলের এই জেলায়। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই মোটা পোশাক গায়ে জড়িয়ে বের হচ্ছেন বাহিরে। রাত বাড়ার সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। তবে শহরের তুলনায় চরাঞ্চল, গ্রামগঞ্জসহ নদী তীরবর্তী এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি লক্ষ্য করা গেছে।
শহরের কালিবাড়ি সড়কের নাঈম হোসেন ও হাসনাত জয় বলেন, গত ২-৩ দিন ধরে ভোলায় শীতের হিমেল আবহাওয়া বিরাজ করছে। ভোরের দিকে চারপাশ শিশিরে সিক্ত হয়ে রয়। সন্ধ্যার পর বাহিরে শীতের কাপড় পরে বেরোতে হয়।
এদিকে শীতের আগমনী বার্তার সাথে সাথে শহরের বিভিন্ন পাড়া মহল্লা ও বাজারগুলোতে শীতের ঐতিহ্য ভাপা পিঠাসহ হরেক রকম পিঠা বিক্রি করতে দেখা যাচ্ছে মৌসুমী বিক্রেতাদের। ফুটপাত সহ বিভিন্ন বিপণী-বিতান গুলোতে শীতের পোশাকের পশরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে শীতের খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।
ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ইতিমধ্যে ভোলায় শীতের প্রভাব শুরু হয়ে গেছে। শনিবার ভোর ৬ টায় এখানে ১৮দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমে আসবে বলে জানান তিনি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত