অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সুইমিং পুলে চল্লিশ সাঁতারুর মাসব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২

remove_red_eye

৫৬

‎বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‎ভোলা সুইমিং পুলে  মাসব্যাপী সাতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার ১২ই নভেম্বর বিকালে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অ.দা ) এ কে এম সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবার মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক  মো. মনিরুল ইসলাম। সভাপতি দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার  ছাপাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন  সাঁতার প্রশিক্ষক  সার্জেন্ট (অব ) আব্দুল মমিন। উক্ত সাঁতার প্রশিক্ষণে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ২০০ জনের মধ্য থেকে  বাছাই করে ৪০ জনকে রাখা হয়। এদেরকে  মাসব্যাপী চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতার, বুক সাঁতার এই চারটি স্টাইলে সাঁতার শেখানো হয়। বক্তারা বলেন  সুস্থ ও সুন্দর এবং মানসিকতা বিকাশে, সাঁতার শেখার কোন বিকল্প নেই, জীবনধারণের জন্য সাঁতার এক অন্যতম জল ক্রীড়া, সাঁতার শিখলে শরীর ও মন ভালো থাকে তথা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য দরকারি।

বর্তমান যুগে ছেলে মেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। ভোলা যেহেতু নদীমাতৃক দেশ এবং জেলায় সুইমিং পুল কমপ্লেক্স রয়েছে, তাতে প্রত্যেকেই  সাঁতারের আওতায় আনা উচিত।

বক্তারা আরো বলেন, শিক্ষার্থীরা চাইলে ভোলা গজনবি স্টেডিয়ামে প্রতি শুক্র ও শনিবার বিকেলে ফ্রি  কারাতে প্রশিক্ষণে অংশ নিতে পারবে। উল্লেখ্য যে এই সুইমিংপুলে  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  ১০০০ টাকার বিনিময়  ১২ বছরের নিচে শিশুদেরকে  ১৫ দিনের সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়।