অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৫৪

মহিউদ্দিন মহিন : ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসা ও কাচিয়া শাহিদা আবেদীন পাড়া এতিমখানা আয়েজিত হাফেজদের পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রাণোবন্ত আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। 
 
১৪ নভেম্বর (শনিবার) সকাল দশটায় মাদরাসার মিলানায়তনে ধর্মীয় ভাবগাম্ভির্যপূর্ণ এ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয়।
 
প্রধান অতিথি হিসেবে মাদরাসার শিক্ষার্থীদের নছিয়ত করেন, বেফাক বোর্ড ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন।
 
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. শফিউল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাহিদা আবেদীন পাড়া এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক, কুঞ্জেরহাট আউটলেটের পরিচালক আবদুল মান্নান। 
 
মাদরাসা শিক্ষার জাগরণ ও অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: কবি ও লেখক ডা. গাজী তাহের লিটন। তিনি বলেন, উচ্চ শিক্ষিত বা, মেধাবি মানবসম্পদ হলেই হবেনা; প্রত্যেক বাবা-মায়ের আদরের সন্তানটি নৈতিক চরিত্রের মানুষ হতে হবে। তাঁর মতে, মাদরাসা হলো আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান।
 
আলোচনা পর্বের শেষে দশজন হাফেজকে পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় মাদরাসার প্রধান পরিচালক মুফতি মিজানুর রহমান অতিথি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
 
পুরো অনুষ্ঠান জুড়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ছিলো উচ্ছ্বসিত। হাফজগন পাগড়ি পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। 
 
দোয়া মোনাজাতের মধ্যদিয়ে কুঞ্জেরহাট জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসা ও কাচিয়া শাহিদা আবেদীন পাড়া এতিমখানা আয়েজিত হাফেজদের পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।