বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৯
৩৭
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে নিজের বাপের সম্পত্তি মনে করে এক অবৈধ ও বেয়াদব মন্ত্রী লুটপাট করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে নিজের বাপের সম্পত্তি মনে করে এক অবৈধ বেয়াদব এতদিন দখল করে রেখেছিলেন। সেটি জনগণের স্বার্থে, নগরবাসীর স্বার্থে ফিরিয়ে দিয়েছে সিটি করপোরেশন।
চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার অভিযাত্রায় ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর হেলাল বলেন, গত আট মাস বা তার কিছু বেশি সময়ে চট্টগ্রামের জন্য যে উন্নয়নকাজ হয়েছে, অতীতের ১০ বছরেও তা হয়নি। বিএনপি সরকার ও দলের জনপ্রতিনিধিরা শুধু কাজ করছেন না, মননশীলতা ও সৃজনশীলতার সঙ্গে কাজ করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেতৃত্বে দলের যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা রয়েছেন। এসব প্রতিষ্ঠানের উন্নয়নকাজ প্রচারের মাধ্যমে নগরবাসীকে জানাতে হবে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
নগরের পার্কিং সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না করে কোনো নাগরিককে পার্কিং টিকিট দেওয়া হলে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন। তাই নাগরিকদের সুবিধা নিশ্চিত করেই এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে।
মীর হেলাল আরও বলেন, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষের উপকারে আসে এমন বেশ কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প শিগগির চালু হবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানিয়ে মীর হেলাল বলেন, চট্টগ্রামের উন্নয়নে তিনি কাজ করছেন। ভবিষ্যতেও নগরবাসী তাকে সম্মান ও ভালোবাসা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরাও রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত