বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩০
৪
এইচ আর সুমন : ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও শহরের মহাজন পট্টির সুপরিচিত প্রতিষ্ঠান ‘আলামিন ক্লথ স্টোর’-এর প্রোপাইটার আলহাজ্ব সুলতান আহমেদ আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৭টায় ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সার্কুলার রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার এশার নামাজ শেষে শহরের ঐতিহ্যবাহী ফেরদৌস খলিফা পট্রি মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আলহাজ্ব সুলতান আহমেদের আকস্মিক মৃত্যুতে ভোলা ব্যবসায়ী সমাজ, এলাকাবাসী ও আত্মীয় স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসভবনে ভিড় জমান স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মরহুমের স্মৃতিচারণ করে এলাকাবাসী বলেন, সুলতান হাজী সাহেব অত্যন্ত সৎ, বিনয়ী ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি যেমন নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেছেন, তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে সাদাসিধে জীবন যাপন করতেন। তার মাঝে কোনো অহংকার ছিল না। সবার বিপদে-আপদে তিনি সবসময় এগিয়ে আসতেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তা’আলা যেন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত
কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত