অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক ১৪৩৩


ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩১

remove_red_eye

৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের মাদরাসাসমূহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার প্রতিযোগিতা ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও জেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ কে এম ছালেহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি আহমদ উল্যাহ আনছারী।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন জাতীয় ইমাম সমিতি, ভোলা জেলার সভাপতি মাওলানা মীর মোঃ বেলাতে হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন এবং নাজিউর রহমান কলেজ, ভোলার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুন্নুর রায়হান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মোঃ ছাবেদ হোসেন।
প্রতিযোগিতায় মোট পাঁচটি ক্যাটাগরিতে ভোলা জেলার সকল উপজেলার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার উপজেলা পর্যায়ে বাছাইকৃত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রতিযোগীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভোলা জেলার প্রতিনিধিত্ব করবেন।





ভোলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব  সুলতান আহমেদের ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সুলতান আহমেদের ইন্তেকাল

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ

ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ

আরও...