অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

ভোলায় ছাত্রলীগ সভাপতির বিচার দাবীতে বোনের সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

৬৬৫

মারধরের ঘটনায় মামলা করায় বোনকে হুমকি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনের বিরুদ্ধে মামলা ও মারধরের অভিযোগে আপন ছোট বোন পাপিয়া চৌধুরী মামলা করায় এবার তাকে হুমকি দিয়েছে। এ ঘটনায় বিচার ও পাপনকে গ্রেফতারের দাবী জানিয়ে মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ সভাপতির একমাত্র ছোট বোন পাপিয়া চৌধুরী।

সংবাদ সম্মেলনে পাপিয়া চৌধুরী জানান, ২০১৬ সালে বাবা বাবুল চৌধুরী মারা যাওয়ার পরে আমার বড় ভাই পাপন চৌধুরী ছাত্রলীগ এর ক্ষমতার অপব্যবহার করে গোপনে ভোলা পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে সব সম্পত্তি নিজের নামে নেয়ার চেষ্টা করে। এমনকি এসি ল্যান্ড অফিসের সামনে আমাকে গালমন্দ করে ও হুমকি দেয়। এ ঘটনায় আমি উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করি। এ ঘটনার পর গত ৩১ অক্টোবর দপুরে আমার কালিবাড়ি রোডের ভাড়া বাসায় এসে আমাকে এবং আমার স্বামীকে মারধর করে। এ সময় আমার ব্যবহৃত দুটি মোবাইল ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ১ নভেম্বর আমি বাদি হয়ে ভোলা সদর থানায় মামলা দেই। কিন্তু পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলা করায় পাপনের পক্ষ থেকে তাদের চাচা আলামিন চৌধুরী পাপিয়ার বাসায় গিয়ে হুমকি দেয়। এমনকি জমি দখলে যেতে পারবেনা এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এসময় তিনি বাবার সম্পত্তি ফিরে পাওয়ার পাশাপাশি পাষন্ড ভাইয়ের নির্যাতনের এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির কাছে বিচারও দাবি করেন পাপিয়া । সাংবাদিক সম্মেলনে পাপিয়ার স্বামী  মো: মাজেদু রহমান ও তাদের সন্তান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ মে পাপন চৌধুরীকে সভাপতি ও রিয়াজ মাহামুদকে সম্পাদক করে এক বছরের জন্য ভোলা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও এখনও মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়নি। সেই কমিটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজী, নারী নির্যাতনসহ একাধিক অভিযোগে থানায় মামলা হয়। এর মধ্যে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলা পর্যন্ত রয়েছে। এদিকে ৪ বছর আগে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে ছাত্রলীগের  সাধারণ নেতাকর্মীরা।

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

আরও...