বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯
৩৪
নয়নের পাশে বিভিন্ন পেশার মানুষ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : চিকিৎসাধীন বাবাকে হারানোর পর গত ২৮ অক্টোবর থেকে হাসপাতালটিতে আইসিইউ চালুর দাবিতে প্রতিদিন এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় এক যুবক। তাঁর এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবিতে রোববারও দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ স্থানীয় সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকায় বসবাস করা নয়ন জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এ জন্য বন্ধ থাকা আইসিই চালু করার দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন দুপুরের দিকে কখনো আধা ঘণ্টা আবার কখনো এক ঘণ্টা একাই হাসপাতালের সামনে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
তিনি বলেন, ‘গত ১২ দিন ধরে এ অবস্থান কর্মসূচি পালন করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের টনক নড়েনি। তাঁরা আজও আমার কাছে আসেনি। তাঁরা কেউ জানতেও চায়নি আমি কেন এ কর্মসূচি পালন করছি।’
এদিকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ভোলা একটি দ্বীপজেলা। এখানকার প্রায় ২০ লাখ মানুষের উন্নত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালু করা জরুরি। সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল কিংবা ঢাকায় নিতে হয়। এতে একদিকে যেমন সময়ক্ষেপণ হয়, অন্যদিকে রোগীর স্বজনদের বাড়তি দুর্ভোগ ও ব্যয় বহন করতে হয়। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে ভোলাতে আইসিইউবিড থাকা সত্ত্বেও সেটি নানা অজুহাতে চালু করা হচ্ছে না। তাই আমরা চাই নয়নের মত আর কারো বাবাকে যেন এভাবে প্রাণ দিতে না হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া বলেন, ‘নয়ন খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করতে এসেছি। কেননা, এটা শুধু নয়নের একার দাবি নয়, এটা ভোলাবাসীর দাবি।’
এ কর্মসূচিতে অংশ নিয়ে একাত্বতা জানান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলালউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ এবং সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ দলটির নেতা-কর্মীরা।
হুমায়ূন কবির সোপান বলেন, ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালু করা এখন সময়ের দাবি। এ দাবির সঙ্গে তাঁরাও একাত্মতা প্রকাশ করছেন। তিনি বলেন, আইসিইউ না থাকায় প্রায় ছয় বছর আগে তিনি তাঁর মাকে হারিয়েছেন। হাসপাতালে আইসিইউ সেবা থাকলে হয়তো তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হতো না।
এর আগে নয়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁর পাশে দাঁড়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ।
কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ
ভোলায় ছাত্রদলের আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত