অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জনসচেতনতায় হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি


মো: ইয়ামিন

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯

remove_red_eye

১২৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে


মো: ইয়ামিন : ঐতিহাসিক  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জনস্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি ও হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভোলায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।


এ সময় হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা। পাশাপাশিজনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমূলক চিন্তা, মানবিক মূল্যবোধ এবং জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে এ ধরনের সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এখানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা রোগী, স্বজন ও চিকিৎসাসেবা প্রদানকারীদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তাই জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


মো: ইয়ামিন