চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৪
৭২
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যাওয়ার পর রোববার সকালে স্থানীয় একটি সুপারি বাগানে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মফিজের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সেলিম। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা সেলিমের স্বজনদের খবর দেন। স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে কীভাবে সেলিম ঘর থেকে ওই সুপারি বাগানে গেলেন, কিংবা কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত