অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬

remove_red_eye

৬২

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ "করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ রবিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সম্প্রসারিত ভবনের সামনে এসে শেষ হলে, জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন  ও সমবায় পতাকা উত্তোলন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার  মনোরঞ্জন বর্মন  এবং উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক। 
পরে উপজেলার সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার হলরুমে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বোরহানউদ্দিন উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মনোরঞ্জন বর্মন।  
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী,  উপজেলা সমবায় পরিদর্শক মোঃ শামীম আক্তার, মোঃ গিয়াসউদ্দিন,  বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মহিউদ্দিন আজিম,  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবায় সংগঠনের সদস্য বৃন্দ, উদ্যোক্তা সহ আরও অনেকে। 
এ-সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন  বলেন, সমবায় বলতে একটি প্লাটফর্মে  দশজন মিলে একসাথে কাজ করে স্বাবলম্বী হওয়া।  সরকারি বিভিন্ন দপ্তর থেকে আপনাদের কে স্বল্প লাভে ঋণ দেওয়া হয়, যা নিয়ে আপনারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং সাথে সাথে আপনার সাথে অন্য কেউ তার সুফল ভোগ করতে পারেন কাজের মাধ্যমে। 
আপনারা বিভিন্ন দপ্তর থেকে যে ঋণের টাকা নিচ্ছেন, তা থেকে আপনি লাভবান হচ্ছেন এবং সেই সাথে ঋণের টাকা পরিশোধের মন মানসিকতা থাকতে হবে। 
না হলে এ সুবিধা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। 
সমবায় দিবসের আলোচনায় সমবায় থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন সদস্য বক্তব্যে বলেন, আমরা ঋণের টাকা নিয়ে গরুর খামার এবং মাছ চাষ করে আজ সফল হয়েছি।