লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২১
১৬৬
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় করিম মুন্সি বাড়ির আল আমিনের বসতঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন ফরাজী চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম ফরাজী ও শাহনাজ বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম। এ সময় এসআই নুর আমিন, এসআই দেবরাজ চক্রবর্তী, এএসআই মোজাম্মেল হক, এএসআই মো. ওমর ফারুক ও এএসআই মো. আল মামুনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার আল আমিন ফরাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬; জিআর নম্বর ২৯৯।
পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত সহ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত