অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫০

remove_red_eye

৫২

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন

বাংলার কণ্ঠ ডেস্ক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিএনপির উদ্দ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে । এতে বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়াও  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা। শহরের মহাজন পট্টি বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রম্যান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান , যুগ্ম আহ্বায়ক  এনামুল হক, হুমায়ুন কবির সোপান,কবির হোসেন ও ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ সহ জেলা পর্যায়ের নেতারা। এছাড়াও  জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।এছাড়াও দক্ষিন দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মো: সফিউল্লাহর নেতৃত্বে শথ শত নেতাকর্মী নিয়ে র‌্যালীতে অংশ গ্রহণ করে।
এর আগে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা দিবসটির তাৎপর্য ও পটভূমি তুলে ধরে এর চেনতা ধারন করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান ॥ ভোলার বোরহানউদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম। 
এতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, ফিরোজ কাজী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, সহ-সভাপতি মোঃ বশির আহম্মেদ, ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ আলী সবুজ, সাবেক ছাত্রদল নেতা আলম খান হৃদয়, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পলিটেকনিক ইনস্টিটিউট ও আঃ জব্বার কলেজ শাখা ছাত্রদলসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বোরহানউদ্দিন উপজেলার পৌরসহ ০৯টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা র‌্যালিতে যোগ দেন। এসব মিছিলের সমাগমে র‌্যালি ও সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়গুলো তুলে ধরেন নেতারা।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে নানা রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বিশেষ করে ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকারের সময় এবং পরবর্তী আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বোরহানউদ্দিনে পলিটেকনিক ইনস্টিটিউট, হাফিজ ইব্রাহিম কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। শিক্ষার প্রসারে মানিকায় একটি গার্লস স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এলাকার ছেলে-মেয়েরা যাতে উন্নত ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে লক্ষ্যেই এসব উদ্যোগ গ্রহণ করেছি।
হাফিজ ইব্রাহিম বলেন, ভোলা-২ আসনে অতীতে বিনা ভোটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েও এলাকার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে একদিনে পাঁচ লাখ মানুষ মারা যাবে—এমন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েও জনগণের মধ্যে ভীতি ছড়ানো হয়েছিল। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো গণতন্ত্র, জাতীয় ঐক্য ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা।


তজুমদ্দিন প্রতিনিধি জানান ॥ ভোলার তজুমদ্দিনে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহীম আসাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।
অন্যদিকে, বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সারওয়ার আলম, জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পাটওয়ারী, একেএম মহিউদ্দিন জুলফিকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দিবসটির চেতনা ও ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লালমোহন প্রতিনিধি জানান ॥ ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় তাৎপর্যপূর্ণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এ দিবসের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত অতিথিরা জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপরও আলোকপাত করেন
চরফ্যাশন প্রতিনিধি জানান ॥ ভোলার চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবস দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দিবসটি থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের চর্চা জরুরি। নতুন প্রজন্মের কাছে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার ফাঁকে ফাঁকে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এতে অনুষ্ঠানে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনপুরা প্রতিনিধি জানান ॥ ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, যুবদল নেতা বাবুল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।