বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬
৫১
তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থর উদ্যোগে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা -১আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোলা সদর উপজেলার ধনিয়া, কাচিয়া ও বাপ্তা ইউনিয়নে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান,পর্যায়ক্রমে এই চিকিৎসা সেবা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা পরিচালিত হবে।
এ উদ্যোগের ফলে এলাকার কয়েক হাজার দরিদ্র ও অসচ্ছল মানুষ চিকিৎসা সেবা পেয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন। অর্থাভাবে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুর নবী , জেলা স্বেচ্ছাসেক পার্টির আহবায়ক হোসেন মিঝি, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব আবুল বসার বুলবুল, মোঃ নাজিম সরদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক পারভেজ প্রমুখ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত