অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় দ্বিতীয় পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো কয়েক হাজার মানুষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬

remove_red_eye

৫২

তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থর উদ্যোগে 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অসহায়  ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা -১আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোলা সদর উপজেলার ধনিয়া, কাচিয়া ও বাপ্তা ইউনিয়নে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান,পর্যায়ক্রমে এই চিকিৎসা সেবা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা পরিচালিত হবে।
এ উদ্যোগের ফলে এলাকার কয়েক হাজার দরিদ্র ও অসচ্ছল মানুষ চিকিৎসা সেবা পেয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন। অর্থাভাবে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুর নবী , জেলা স্বেচ্ছাসেক পার্টির আহবায়ক  হোসেন মিঝি, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব  আবুল বসার বুলবুল, মোঃ নাজিম সরদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক পারভেজ প্রমুখ।