বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪
৫০
আমিনুল ইসলাম : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভোলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) ভোলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
এছাড়া বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মো. হারুনর রশীদসহ অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মনিরুল ইসলাম মনির, অতিরিক্ত জেলা প্রশাসক বেল্লাল হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা সাফাতুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ,ভোলা প্রেস ক্লাবের সহসভাপতি মো. সোলাইমানসহ বীর মুক্তিযোদ্ধা ,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, , রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে। এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিকালে গজনবী ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত