অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে ময়লা আবর্জনার ভাঁগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৪০

এআর শোয়েব চৌধুরী, চরফ্যাশন থেকে : এক সময় দুর্গন্ধ আর পরিবেশদূষণে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অবশেষে সেই ময়লার ভাগাড়কেই সবুজে সমারোহছ সাজানোর উদ্যোগ নিয়েছে ভোলার চরফ্যাশন পৌর কর্তৃপক্ষ। সেই স্থানেই এখন সবুজের সমারোহ গড়ে তুলতে ১৭ বছরের ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে লাগানো হচ্ছে নানা প্রজাতির গাছ। বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন গ্রিন জোন। এতে করে এলাকা বাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ বৃক্ষরোপণের মাধ্যমে এ গ্রিন জোনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, পৌর লাইসেন্স পরিদর্শক মনির হোসেন, পৌর কনজারভেন্সি ইন্সপেক্টর সহরাব হোসেন, পৌর টিকাদানকারী মো. মমিন এবং ইউপি সদস্য আকতার মহাজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে মুখারবান্দা বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে ওই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে পথচারী ও আশপাশের বাসিন্দাদের ভোগান্তি ছিল দীর্ঘদিনের। এখন সেই স্থানেই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ বলেন, “পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্থানকে আমরা একটি সবুজ ও দৃষ্টিনন্দন এলাকায় রূপান্তর করতে চাই। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশদূষণ কমবে, অন্যদিকে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে। পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ও সবুজ চরফ্যাশন গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।