অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৫৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করার সময় স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। এই সময় দুই যৌন খদ্দের পালিয়ে যায়।
শুক্রবার রাত ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোঁপ থেকে আটক করে স্থানীয়রা। এই সময় তাদের কাছ থেকে ২৬ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শনিবার দুপুর ১১ টায় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করে পুলিশ।
আটক স্বামী মিজান উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় তিনি জাটকি মিজান নামে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হোন্ডা চালক মাজেদের সহায়তায় হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়ীবাঁধার ওপর স্ত্রীকে নিয়ে আসে স্বামী মিজান। হোন্ডা চালক মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দের সাথে যৌনকর্ম করার জন্য ৫ হাজার টাকা চুক্তিতে করেন স্বামী মিজান। পরে স্থানীয়রা টের পেলে স্বামী-স্ত্রী দুইজনই স্লুইজগেট সংলগ্ন ঝোঁপে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে হোন্ডা চালক মাজেদ ও দুই যৌন খদ্দের পালিয়ে যায়। পরে পুলিশ আটক স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) কাছ থেকে ২৬ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এই ব্যাপারে আটককৃত স্বামী মিজান ও স্ত্রী জানান, অভাবে পেটের দায় পতিতাবৃত্তি করছে। তবে নিষিদ্ধ ইয়াবা তাদের নয়। হোন্ডা চালক মাজেদ তাদের কাছে রেখে পালিয়ে যায়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত স্বামী-স্ত্রীকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে।