অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মানিক পশারীর জানাজা-দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪

remove_red_eye

৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী’র মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন প্রদানে বাঁধা ও জামায়াত ও শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে ভোলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মাহাফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মাষ্টার সহ প্রমুখ।
এ সময় বক্তারা এই স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধা দেওয়ার মতো নেক্কার জনকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। তা না হলে মুক্তি যোদ্ধা ও তাদের সন্তানরা আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন।  এসময় কর্মসূচীতে ভোলার  বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা অংশ নেন।