চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৩
৭০
জীবিকার লড়াইয়ে কাঁধে দইয়ের ভার ২০ বছর
এআর সোয়েব চৌধুরী, চরফ্যাশন : কাঁধে বাঁশের ভার, দুই পাশে ঝুলছে দইভর্তি হাঁড়ি। মাথার ঘাম পায়ে ফেলে হাটবাজার ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ডাকছেন বগুড়ার মিষ্টি দই। এভাবেই প্রায় দুই দশক ধরে জীবিকার চাকা ঘুরিয়ে চলেছেন সবেদ আলী। ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় ফেরি করে দই বিক্রি করেই চলে তাঁর সংসারের ডাল-ভাতের সংস্থান। তবে তাঁর এই দীর্ঘদিনের জীবিকার গল্পের পাশাপাশি সামনে এসেছে ভ্রাম্যমাণ দই বিক্রির মান, সংরক্ষণ ও মেয়াদ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সবেদ আলীর প্রতিদিনের কর্মস্থল চরফ্যাশনের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকা। কাঁধে বাঁশের তৈরি ভারে সাজানো থাকে দইয়ের পাত্র। ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের দই বিক্রি করেন তিনি। ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী ছোট-বড় পাত্রে দই কেনার সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে একইভাবে ফেরি করে দই বিক্রি করায় স্থানীয় বাজারগুলোতে তাঁর মতো বিক্রেতাদের উপস্থিতি পরিচিত দৃশ্য হয়ে উঠেছে।
চরফ্যাশন বাজারের জ্যাকব টাওয়ার এলাকা, শিশু পার্ক, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিনই দেখা যায় এসব ভ্রাম্যমাণ দই বিক্রেতাকে। বিশেষ করে দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় তাঁদের আনাগোনা বাড়ে। মিষ্টি স্বাদের কারণে অনেক ক্রেতাই দোকানে না গিয়ে রাস্তার পাশ থেকে কিংবা ফেরিওয়ালার কাছ থেকেই দই কিনে নেন।

বগুড়ার দই দেশের সুপরিচিত ঐতিহ্যবাহী মিষ্টান্ন। একসময় গ্রামীণ জনপদে হাঁড়ি নিয়ে ফেরি করে দই বিক্রির দৃশ্য ছিল লোকজ সংস্কৃতির পরিচিত অংশ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা দেখা যাচ্ছে চরফ্যাশনেও। কিন্তু সময়ের সঙ্গে ক্রেতাদের খাদ্যনিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়লেও ভ্রাম্যমাণভাবে বিক্রি হওয়া এসব দইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য কতটা নিশ্চিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অনেক ক্ষেত্রে দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, প্রস্তুতকারকের পরিচয় কিংবা সংরক্ষণসংক্রান্ত নির্দেশনা স্পষ্টভাবে পাওয়া যায় না বলে ক্রেতাদের অভিযোগ। ফলে দই কত দিন আগে তৈরি হয়েছে, কীভাবে পরিবহন করা হয়েছে এবং বিক্রির আগে কীভাবে সংরক্ষণ করা হয়েছে এসব বিষয়ে ক্রেতাদের জানার সুযোগ সীমিত থাকে।
বিশেষজ্ঞদের মতে, দুধজাত খাবার যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা হলে তা দ্রুত নষ্ট হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় রোদ ও তাপের মধ্যে বহন করা হলে খাদ্যের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই শুধু স্বাদ বা কম দাম নয়, দইয়ের নিরাপত্তা যাচাই করাও জরুরি।
স্থানীয় ক্রেতা ইশরাত জাহান বলেন, দই কেনার সময় এর উৎপাদনের তারিখ, মেয়াদ ও প্রস্তুতকারকের তথ্য জানা গুরুত্বপূর্ণ। এসব তথ্য না থাকলে পণ্যটি কতটা নিরাপদ, তা যাচাই করা কঠিন।
স্থানীয় সাংবাদিক জামাল মোল্লা বলেন, অনেক ক্রেতা দইয়ের মান ও মেয়াদ যাচাই না করেই কিনে বাড়িতে নিয়ে যান। তাই দই বিক্রির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ এবং যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। মেয়াদোত্তীর্ণ বা অনিরাপদ দই খেলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
ক্রেতা আব্দুস সালাম বলেন, মিষ্টি দই খেতে ভালো লাগে। তাই ফেরিওয়ালাদের কাছ থেকে দই কিনি। তবে দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ জানা গেলে কেনাকাটার সময় আরও সতর্ক হওয়া সম্ভব হতো।
চরফ্যাশন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ইকবাল হোসেন বলেন,খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দই বিক্রির ক্ষেত্রে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সংরক্ষণব্যবস্থা ও প্রযোজ্য অনুমোদন যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে বা অনিয়মের তথ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, ভ্রাম্যমাণ দই বিক্রেতাদের অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় রেখেই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দইয়ের উৎপাদনস্থল, প্রস্তুতপ্রণালি, পরিবহন, সংরক্ষণ এবং বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন।
সবেদ আলীর মতো মানুষের কাছে কাঁধের এই দইয়ের ভার শুধু ব্যবসার পণ্য নয়, পরিবারের জীবিকা নির্বাহের অবলম্বন। অন্যদিকে ক্রেতাদের কাছে এটি মিষ্টি স্বাদের একটি খাবার। তাই ঐতিহ্যবাহী এই ভ্রাম্যমাণ ব্যবসাকে টিকিয়ে রাখার পাশাপাশি খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি থাকলে একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা সুরক্ষিত থাকবে, অন্যদিকে নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার নিশ্চিত হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত