চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০২
৭৬
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বসতবাড়ির ২৬ শতাংশ জমি দীর্ঘ নয় বছর ধরে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে পরেশ চন্দ্র শীলের বিরুদ্ধে।
এ ছাড়া জমির রেইন্ট্রি ও মেহগনি গাছ কেটে বিক্রি এবং নারকেল ও সুপারি বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জমির দাবিদার নিমাই চন্দ্র শীল (৭২)। অভিযোগকারী নিমাই চন্দ্র শীল উপজেলার অমরপুর ইউনিয়নের আলীগাঁও ২ নম্বর ওয়ার্ডের নাপিতবাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম রাধিকা মোহন শীল। অভিযুক্ত পরেশ চন্দ্র শীল (৭৪) একই এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম রশরাজ চন্দ্র শীল। নিমাই চন্দ্র শীলের অভিযোগ, ২০১৭ সাল থেকে তাঁর বসতবাড়ির ২৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন পরেশ চন্দ্র শীল। এ সময় বাগানে থাকা মেহগনি ও রেইনট্রি গাছ কেটে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করেন পরেশ। একই সঙ্গে তাঁর রোপণ করা নারকেল ও সুপারি বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিমাই চন্দ্র শীল জানান, ২০১৭ সালে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা দলিলের বিরুদ্ধে চরফ্যাশন আদালতে মামলা করেন তিনি।
নিমাই চন্দ্র শীল আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী নিমাই। সরজমিন ঘুরে দেখা গেছে, জমিটি পরেস চন্দ্র ভোগদখল করছে। আদালতের নির্দেশে ভোলার সাবরেজিস্ট্রার কার্যালয়ের সার্চারের দেয়া তথ্য সূত্রে ভোলা রেকর্ড অফিসের চরফ্যাশন সাবরেজিস্ট্রার অফিস ৩১৪০ নং দলিলটি ১৯৬২ ইং সনের দাতা রাধিকা মোহন শীল পিতা ইশ্বর চন্দ শীল ও গ্রহীতা পরেশ চন্দ্র শীল পিতা রশরাজ শীল আলীগাঁ উল্লেখিত কোনো দলিল নেই বলে সার্চার মো. ইউনুছের দেয়া রিপোর্ট সূত্রে জানা যায়।
জাল দলিল সৃজনের অভিযোগ অস্বীকার করে পরেশ চন্দ্র শীল বলেন, জমিটি তাঁর স্ত্রীর নামে এবং সে কারণেই তিনি জমিটি দখলে রেখেছেন। তবে জাল দলিল তৈরি ও নামজারির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাঁর ভাষ্য, নিমাই চন্দ্র শীলের জমি তাঁর জমির সামনের অংশে অবস্থিত। নিমাইয়ের এক ইঞ্চি জমিও তিনি ভোগদখল করছেন না।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত