বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২০ রাত ১০:১১
৬৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মনোনীত হয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।
শনিবার ভোলা জেলা পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তার হাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ কর্তৃক প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। একই সাথে শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মঞ্জুরুল আলম, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার।
অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ও ভোলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার কমিউনিটি পুলিশিং এর আইনগত ভিত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, অপরাধ দমন, অপরাধ প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিং ভ্যাকসিন হিসেবে কাজ করে। মুজিবর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের প্রানান্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই সত্যিকারের জনগণের পুলিশ হতে। একটি সমৃদ্ধ সোনার বাংলা গঠনে যে ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপদ পরিবেশ দরকার সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক