অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বঙ্গবন্ধুর স্মৃতিকথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২০ রাত ১০:১০

remove_red_eye

৭৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় বঙ্গবন্ধুর স্মৃতিকথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১  অক্টোবর) সকালে ভোলা  জেলা প্রশাসক কর্যালয়ের মুক্তিযোদ্ধা কর্ণারে এই সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।  অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর উপর বক্তৃতা করেন। এসময় বক্তারা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনি ও ইতিহাস সম্পর্কে জানার আহবান জানান। তারা বলেন ,বঙ্গবন্ধুকে জানতে হলে তার সম্পর্কে পড়াশোনা করতে হবে। বঙ্গবন্ধুর জানার মধ্যে দিয়ে দিয়েই দেশর সঠিক ইতিহাস জানা সম্ভব হবে।
 এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিটি পরতে পরতে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে রয়েছে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানান খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণরা যদি দেশকে ভালোবেসে এগিয়ে আসে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। সে জন্য তরুণ প্রজন্মকে বুকের ভিতর দেশ প্রেম তৈরি ও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...