মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২০
১১২
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩৪.৭৩ শতাংশ, অকৃতকার্য ৬৫.২৭ শতাংশ, জিপিএ-৫ পায়নি কেউ
মনপুরা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৩ জন। অকৃতকার্য হয়েছেন ২৫০ জন। সম্মিলিত পাসের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৬৫ দশমিক ২৭ শতাংশ। এ বছর উপজেলার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পাওয়া যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনপুরা সরকারি কলেজ থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০ জন। অকৃতকার্য হয়েছেন ১২৮ জন। কলেজটির পাসের হার ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৮১ দশমিক ০৩ শতাংশ।
অন্যদিকে, মনোয়ারা বেগম মহিলা কলেজ থেকে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ জন। ফেল করেছেন ১৮ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৮ দশমিক ৫৭ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৫১ দশমিক ৪৩ শতাংশ।
সাকুচিয়া মহাবিদ্যালয় থেকে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৯ জন। অকৃতকার্য হয়েছেন ১০১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ৭২ দশমিক ১৪ শতাংশ।
মাদ্রাসা পর্যায়ে হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ জন। অকৃতকার্য হয়েছেন সাতজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার ২৯ দশমিক ১৭ শতাংশ।
এ ছাড়া মনপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ এবং অকৃতকার্য হওয়ার হার শূন্য শতাংশ।
মনপুরা সরকারি কলেজের পরীক্ষার্থী তপু কাজী বলেন, এবারের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত পাঠদান ও পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সাকুচিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনির হোসেন বলেন, এবারের ফলাফল আমাদের প্রত্যাশার চেয়ে খারাপ হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে কোন কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করা হবে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
অভিভাবক ও শিক্ষানুরাগী মো. আলমগীর হোসেন বলেন, মনপুরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফল উদ্বেগজনক। বিশেষ করে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এবং কেউ জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকি প্রয়োজন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত