অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন রোববার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫২

remove_red_eye

৭১

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আগামীকাল রোববার (১ নভেম্বর) দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর উত্তরার জসিমউদ্দীন মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ আতিকুর রহমান মুজাহিদ।

শনিবার (৩১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি মো. মাছউদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।