বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪০
৫৩২
বাংলার কণ্ঠ প্রকিবেদক : ভোলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে হতাশাজনক চিত্র। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, জেলার সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই মেয়েদের সাফল্য বেশি।
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শূন্য পাসের তালিকায় রয়েছে ভোলা সদর উপজেলার মেদুয়া কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহমেদ কলেজ।
এর মধ্যে মেদুয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পাঁচজন শিক্ষার্থী। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। রমাগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় চারজন এবং চরমানিকা জালাল আহমেদ কলেজ থেকে অংশ নেয় দুজন। এই দুই প্রতিষ্ঠানেরও কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
এ বিষয়ে জানতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, চলতি বছর ভোলার ৫৯টি কলেজ থেকে মোট ৯ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৫ হাজার ৩০ জন এবং মেয়ে ৪ হাজার ৫০৯ জন। জেলায় মোট উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৭৭২ জন। জেলায় পাসের হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে ছেলেদের তুলনায় বেশ এগিয়ে মেয়েরা। পরীক্ষায় অংশ নেওয়া ছেলেদের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৬০ জন। তাদের পাসের হার ৩১ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে, মেয়েদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ২১২ জন। তাদের পাসের হার ৪৯ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ, ছেলেদের তুলনায় ৬৫২ জন বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছে।
শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর জেলায় মোট ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়ে ৬০ জন এবং ছেলে ১৯ জন। অর্থাৎ, মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে প্রায় ৭৬ শতাংশই মেয়ে।
সব মিলিয়ে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভোলায় সামগ্রিক পাসের হার কম হলেও পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত