অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বজ্রপাতে ৬ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৯৪

পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সোনাপাতিল বিলে মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এর মধ্যে ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।

পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।