অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৯

remove_red_eye

১১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভোলায়  সচেতনতামূলক  আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা বাঘের হাওলা নেসারিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
বিবার কর্ণধার ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশিষ্ট কন্ঠ শিল্পী মনির চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক সহকারী সুপার মাওলানা মোঃ মহিবুল্লাহ,মাওলানা আরিফুল ইসলাম, জাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানাজ চিনুসহ স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ শিক্ষার্থীরা।
ভোলা জাগোরন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।