বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২
২৭
বাংলার কণ্ঠ ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতীয় কর্ম ও মননে সমুজ্জ্বল রাখার লক্ষ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার আলোকে ভোলা সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে ভোলা সদর উপজেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ রকিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
ভোলা সদর উপজেলার দুটি কামিল ও দুটি ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা পাঁচটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিভাগগুলো ছিল নজরুলের ইসলামি সংগীত/গজল, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল রচিত হামদ/নাত, ‘নজরুল ও মানুষের মুক্তি’ বিষয়ে রচনা এবং ‘শোষিত ও বঞ্চিত মানুষের কবি নজরুল’ বিষয়ে উপস্থিত বক্তৃতা।
প্রতিযোগিতার ফলাফল
বিভাগ–১: নজরুলের ইসলামি সংগীত/গজল
১ম স্থান: তাসদিক আহমেদ তাজিম, ফাজিল ৩য় বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
২য় স্থান: মাহমুদ আলম মুন্না, ফাজিল ৩য় বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
৩য় স্থান: মো. ফাহিম, কামিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
বিভাগ–২: নজরুলের কবিতা আবৃত্তি
১ম স্থান: ইসরাত জাহান ফারাবি, ফাজিল ১ম বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
২য় স্থান: মো. ত্বহা, ফাজিল ১ম বর্ষ, দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
৩য় স্থান: রাইসা, ফাজিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
বিভাগ–৩: কবি নজরুল রচিত হামদ/নাত
১ম স্থান: মো. ফাহিম, কামিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
২য় স্থান: মো. ত্বহা, ফাজিল ১ম বর্ষ, দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
৩য় স্থান: মাহমুদ আল মুন্না, ফাজিল ১ম বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
বিভাগ–৪: রচনা প্রতিযোগিতা—‘নজরুল ও মানুষের মুক্তি’
১ম স্থান: জাহিদুল ইসলাম, অনার্স ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
২য় স্থান: আরিফুল ইসলাম, ফাজিল ১ম বর্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
৩য় স্থান: রাইসা, ফাজিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
বিভাগ–৫: উপস্থিত বক্তৃতা‘শোষিত ও বঞ্চিত মানুষের কবি নজরুল’
১ম স্থান: মো. মাহবুব আলম, ফাজিল ১ম বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
২য় স্থান: তানজিল আহমেদ, অনার্স ৪র্থ বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
▪️৩য় স্থান: মো. মতিউর রহমান, অনার্স ২য় বর্ষ, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, ইসলামি চেতনা, মানবতাবোধ ও মুক্তির আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নজরুলের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আরও আগ্রহী করে তুলবে এবং তাঁদের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভোলায় যুবদলের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মনপুরায় টাকার বিনিময়ে মা ইলিশ শিকার, মৎস্য কর্মকর্তার কল রেকর্ডিং ভাইরাল
মাটির মানুষের মহাকাব্য: একজন শেখ ফরিদের জীবন, সংগ্রাম ও প্রগতির উত্তরাধিকার
লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
মনপুরায় ট্রলার বোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী
সাইবার হামলার আতঙ্কে বন্ধ এনআইডি সার্ভার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত