বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫
২৭
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যলয় চত্ত্বরে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ভোলা জেলা যুবদল। ক্যাম্পে ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৬০ জন রোগীর বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচার করা হয়েছে।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান ।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সেলিমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়। নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক ডা. আসিব ইকবালসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।
ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত, পাঁচ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা
মনপুরায় টাকার বিনিময়ে মা ইলিশ শিকার, মৎস্য কর্মকর্তার কল রেকর্ডিং ভাইরাল
মাটির মানুষের মহাকাব্য: একজন শেখ ফরিদের জীবন, সংগ্রাম ও প্রগতির উত্তরাধিকার
লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
মনপুরায় ট্রলার বোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী
সাইবার হামলার আতঙ্কে বন্ধ এনআইডি সার্ভার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত